আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগে কিশোর রাজা হত্যা মামলার এক আসামি এস কে বাবুকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে হাজারীবাগের গণকটুলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান প্রথম আলোকে বলেন, গোপন খবরের ভিত্তিতে গতকাল বেলা একটার দিকে গণকটুলীর বাসা থেকে এস কে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজা হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ২ নম্বর আসামি। ১৯ এপ্রিল এই হত্যা মামলায় অভিযোগ দাখিল করার পর এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২০১৫ সালের ১৭ আগস্ট গণকটুলীর একটি পরিত্যক্ত বাড়িতে মুঠোফোন চুরির অভিযোগে কিশোর রাজাকে পিটিয়ে হত্যা করা হয়। তাঁর বোন রেশমা বেগম হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজুসহ অন্যদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এর একদিন পর র্যা ব-২-এর সঙ্গে আরজু ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।