প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজানের একটি হত্যা মামলার আসামিকে গত মঙ্গলবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. ইলিয়াছ ওরফে ধামা ইলিয়াছ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ইলিয়াছের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।