প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে ১০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মুর্শেদ মিয়া (৫০)। তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিহারা গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার বিকেল চারটার দিকে নদীপথে বাড়ি যাওয়ার সময় মিঠামইন থানার পুলিশ তাঁকে শান্তিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। থানার ওসি আলমগীর হোসেন বলেন, মুর্শেদ দীর্ঘদিন ধরে ফেরারি ছিলেন। তিনি হত্যাসহ অন্তত ১০ মামলার আসামি। আজ মঙ্গলবার তাঁকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে।