আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সিকদারপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার হত্যা মামলার আসামি আবদুল হামিদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আবদুল হামিদের বাড়ি সিকদারপাড়া গ্রামে। পুলিশ জানায়, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে চকরিয়া কলেজের ছাত্র শেখ আহমদকে পিটিয়ে হত্যা করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামি আবদুল হামিদ। চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, হত্যা মামলায় আসামি হওয়ার পর আবদুল হামিদ সৌদি আরবে পাড়ি জমান। এক সপ্তাহ আগে তিনি দেশে ফেরেন। খবর পেয়ে বাড়ির পাশের একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, শেখ আহমদ হত্যা মামলা আদালতে বিচারাধীন।