প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় মাদক, চুরিসহ ১১ মামলার আসামি জেলাল হোসেনকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলালের বাড়ি পাটগ্রাম উপজেলার সরকারের হাট গ্রামে। পুলিশের ভাষ্যমতে, হাতীবান্ধার পূর্ব ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০টি ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, জেলালের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।