আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ডাকাতি মামলার সাত বছর সাজাপ্রাপ্ত এবং অস্ত্র ও চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১-এর সদস্যরা। গতকাল বুধবার দুপুরে তাঁকে জয়দেবপুর থানার মধ্য ভোগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ফারুক হোসেন (৩০) গাজীপুর সিটি করপোরেশনের মধ্য ভোগড়া এলাকার মো. সাহাজ উদ্দিনের ছেলে। র‌্যাব-১ জানায়, মো. ফারুক হোসেন জয়দেবপুর থানাধীন সিটি করপোরেশনের মধ্য ভোগড়া এলাকায় অবস্থান করছেন—এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউল ইসলামের নেতৃত্বে আভিযানিক দলটি ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।