প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার তিতাসে অস্ত্রসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মামুনকে (৩৪) গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত একটায় তিতাস থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই গ্রামের সালামের বাড়ি থেকে একটি দেশীয় পাইপগান, এক রাউন্ড কার্তুজসহ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে তিতাস ও দাউদকান্দি থানায় হত্যা, অস্ত্র, মাদক ও দ্রুত বিচার আইনে ছয়টি মামলা রয়েছে। এসআই কমল মালাকার বলেন, গতকাল সোমবার দুপুরে মামুনকে কুমিল্লার আমলি আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।