আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুকলিশপুর গ্রাম থেকে অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. নবী মিয়াকে গ্রেপ্তার করেছেন র্যা ব-১১-এর কুমিল্লার সদস্যরা। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মুকলিশপুর গ্রামের মনির হোসেনের চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২০০৭ সালের ২৪ আগস্ট বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছিল। গ্রেপ্তারের পর নবীকে বাঙ্গুরা থানায় হস্তান্তর করা হয়েছে।