আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাজা পাওয়া দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাঁদের ধরা হয়। তাঁরা হলেন জারিয়া গ্রামের মঞ্জুরুল হক (৫০) ও কালডোয়ার গ্রামের লিটন কংকর (৩৫)। পুলিশ সূত্র জানায়, ওই দুজন মাদক ব্যবসায়ী। পৃথক মামলায় তাঁরা সাজাপ্রাপ্ত আসামি। গতকাল সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, আদালত মঞ্জুরুলকে এক বছরের ও লিটনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।