আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর রেলস্টেশন থেকে গতকাল মঙ্গলবার সকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসািম রাশেদ রানা ওরফে বাবুকে (২৬) গ্রেপ্তার করেছেন র্যা ব-১৩-এর সদস্যরা। র্যা বের এক বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রাশেদের বাড়ি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ সাদীপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আফতাব উদ্দিন। আসািম একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। র্যা ব দিনাজপুর ক্যাম্পের এএসপি খন্দকার গোলাম মোর্তুজা বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে রাশেদকে দিনাজপুর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তাির পরোয়ানা ছিল। আসািমর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল দিনাজপুরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।