আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে কৃষক জালাল হাওলাদার (৪০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে নিহত ব্যক্তির স্ত্রী পারুল বেগম বাদী হয়ে ভান্ডারিয়া পৌরসভার সরদার পাড়ার বাসিন্দা মো. মারুফকে প্রধান আসামি করে মামলাটি করেন। সোমবার রাতে পুলিশ মারুফকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উত্তর পৈকখালী গ্রামের জালাল হাওলাদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।