আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সোহাগ খানকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার দুপুরে সোহাগকে মাদারীপুর আদালতে হাজির করে পুলিশ। সোহাগ পেয়ারপুর গ্রামের ফারুক খানের ছেলে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, গ্রেপ্তার সোহাগ প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে। মাদারীপুরের সিভিল সার্জন দিলীপ কুমার দাস বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে গুরতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই শিশুটির আরও দুই থেকে তিন দিন হাসপাতালে থাকা লাগতে পারে।