আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলের কৃষক দুলাল মিয়াকে হত্যার প্রধান আসামি করিমগঞ্জ উপজেলার যুবলীগ নেতা সোহরাব হোসেনকে (৫০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার কাপ্তান বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুলাল মিয়ার বাড়ি তাড়াইল উপজেলার জটারকান্দা গ্রামে। তাঁকে হত্যার ঘটনায় সোহরাব হোসেনসহ ২২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। করিমগঞ্জ থানার ওসি মো. জাকির রাব্বানী বলেন, সোহরবাকে গতকাল কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে হয়েছে। সোহরাবের বিরুদ্ধে করিমগঞ্জ ও তাড়াইল থানায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।