আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি থানা-পুলিশ গৃহবধূ ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাত ১০টায় গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা শেরওয়ানির বাড়ি থেকে বের হওয়ার পর এসআই মজিবুর রহমান আসামি হালিম মল্লিক ওরফে কালুকে (৩৮) গ্রেপ্তার করে। তাঁকে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৭ মার্চ গভীর রাতে সদর উপজেলার এক গ্রামে এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন এক ব্যক্তি। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ১৮ মার্চ ঝালকাঠি সদর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর থেকে ওই ব্যক্তি পলাতক ছিলেন।