আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হত্যা মামলায় সাজা পাওয়া আসামি মো. শাহ আলমকে (৪৮) গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি ভাটিপাড়া গ্রামে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, ২০০৪ সালের ২৩ জুন ভাটিপাড়া গ্রামের মো. চটা মিয়াকে হত্যার অভিযোগে মামলা হয়। এ ঘটনায় আদালত মো. শাহ আলমকে সাত বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে পুলিশ জানতে পারে, তিনি বাড়িতে রয়েছেন। পুলিশের একটি দল সেখানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।