আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সড়ক এলাকায় গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মো. বাবুল মোল্লা (৪৮) নামের যাবজ্জীবন সশ্রম দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। বাবুল ওই এলাকার বাসিন্দা। বাউফল থানার পুলিশ সূত্র জানায়, বাবুলের বিরুদ্ধে ২০০২ সালে স্ত্রী হত্যার দায়ে একটি মামলা হয়। ওই মামলায় পটুয়াখালীর জেলা দায়রা জজ আদালত ২০১২ সালে তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।