প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নববধূকে যৌন নিপীড়ন মামলার প্রধান আসামি শফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে ঝিনাইগাতি উপজেলার কান্দুলি গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৬ জুলাই উপজেলার গারো পাহাড়ে মধুটিলা ইকোপার্কে এক দম্পতি বেড়াতে আসেন। এ সময় শফিকুল ইসলাম, আবদুস সালাম ও আমির হোসেন নামের তিন ব্যক্তি তাঁদের জিম্মি করে বিবস্ত্র অবস্থায় মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ২৭ আগস্ট অভিযুক্ত আবদুস সালাম শেরপুরের আদালতে আত্মসমর্পণ করেন। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি