প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমামউদ্দিনকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার পাঁচরুখী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ২০১২ সালে ইমামউদ্দিন তাঁর ব্যবসায়িক অংশীদার একই এলাকার আমজাদকে কয়েক লাখ টাকার চেক দেন। সেই চেক ব্যাংকে দেওয়ার পর তা ফিরে আসে। এ ঘটনায় ওই বছরই আমজাদ চেক প্রতারণার দায়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় গত বছর আদালত ইমামউদ্দিনকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।