আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে পাঁচ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার জাথালিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা আসামি হলেন কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের ভাতাড়িয়া এলাকার দেলোয়ার হোসেন (২৩)। দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগী লিটন মিয়া দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময়ে তাঁদের দেহ তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের কারাদণ্ড দেন। জয়দেবপুর থেকে কালিয়াকৈর নেওয়ার পথে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে দোলোয়ার পালিয়ে যায়।