আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি বদিউল আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সোমবার রাত আটটার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকা থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি বদিউলকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।