আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার খাসনগর দিঘীরপাড় এলাকা থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুর হোসেনকে গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মঞ্জুর হোসেন সোনারগাঁ পৌরসভার খাসনগর দিঘীরপাড় গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। ২০০৯ সালে চেক জালিয়াতি মামলায় নারায়ণগঞ্জের জেলা দায়রা জজ আদালত তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক লাখ ৪১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।