আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশ উত্তম কুমার শীল (৪৩) নামের যাবজ্জীবন সাজা পাওয়া এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। উত্তম কুমার চুন্টা গ্রামের দীনেশ চন্দ্র শীলের ছেলে। পুলিশ সূত্র জানায়, ঢাকা মহানগরের রমনা থানায় ১৯৯০ সালে উত্তম কুমার শীলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। ওই মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার উত্তমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি