প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর এলাকায় গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হুমায়ুন কবির ওরফে টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। সহকারী পুলিশ সুপার (এসএসপি) মো. নাসিম মিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।