আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের স্কুলছাত্র হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার প্রধান আসামি জাহিদ হাসান ওরফে মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্কুলছাত্র হাবিব হত্যাকারীদের দলনেতা জাহিদকে (২০) গত মঙ্গলবার রাতে শহরের ধাপ এলাকার লোকজন একটি বাসা থেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গ্রেপ্তার হওয়া জাহিদ বর্তমানে পুলিশি পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৯ অক্টোবর নবম শ্রেণির স্কুলছাত্র হাবিব স্থানীয় একটি মিল থেকে আটা নিয়ে বাড়ি ফেরার পথে শহরের ধাপবাজারের কাছে এলে এলাকার সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারপিট করে। পরদিন ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মে মারা যায়।