আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ও ইয়াবা ব্যবসার পলাতক আসামি ছগির আহমদ ওসমানী ওরফে ছোট হুজুরকে (৪৫) গত রোববার দিবাগত রাত দুইটার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছগির ওই এলাকার মৃত ওসমান গণির ছেলে এবং কালিয়াইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাব্বির আহমদ ওসমানীর ছোট ভাই। সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, ছগিরের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগ আছে।