প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে গত বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মনুপাড়ার আব্দু শুক্কুর (২৫), নিজ তালুকপাড়ার বাসিন্দা জালাল আহমদ (৩৫) ও ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলার বাসিন্দা দুলাল দে (৩০)। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, পৃথক অভিযান চালিয়ে পুলিশ ডাকাত আব্দু শুক্কুরসহ তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাঁদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।