আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র ইব্রাহিম সরকার (১৭) হত্যা মামলার সাত মাস পর বাবুর আলী (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে বাসাইল উপজেলার খাটরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, ওই মামলায় গ্রেপ্তার হওয়া আরেক আসামি হোসেন আলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের সঙ্গে বাবুর আলীর জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এর আগে ৩ ডিসেম্বর ইব্রাহিম সরকার খুনের এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী সখীপুরে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।