আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তাহাজ্জত আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাহাজ্জত চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ২০০৫ সালের ১৬ মে পারিবারিক বিরোধের জের ধরে তাহাজ্জত তাঁর স্ত্রী তাসলিমা খাতুনকে খুন করেন। ওই ঘটনায় আদালত ২০০৯ সালের ১২ অক্টোবর তাহাজ্জতকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। তাহাজ্জত এতদিন আত্মগোপনে ছিলেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি