আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার ভোরে হত্যা, নারী নির্যাতন, ডাকাতিসহ সাত মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতগরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|