প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা থানার পুলিশ নয় মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, জসিমের বিরুদ্ধে ডাকাতিসহ নয়টি মামলায় পরোয়ানা রয়েছে।