আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ মামলার আসামি নায়েব আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, প্রতিবন্ধী ওই মেয়েটি তাঁর ছোট বোনের বাড়িতে থাকতেন। ১৩ মার্চ দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে নায়েব আলী ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ধর্ষণের শিকার মেয়েটি বিষয়টি তাঁর বোনকে বলেন। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় পরে ছোট বোন বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নায়েবকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি|