আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট থেকে মো. নেজাম উদ্দিন নামের তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন জানান, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় তিন বছরের সাজা হয়েছিল নেজামের। মামলা হওয়ার পর থেকেই পলাতক থাকা নেজামের বাড়ি কালিয়াইশ ইউনিয়নের কাটগড় এলাকায়।