প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে সাত মামলার আসামি শিবিরের কর্মী দিদারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিদারুল গাটিয়াডেঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে। সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসারুল হক জানান, দিদারুলের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাতটি মামলা আছে।