আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন, ডাকাতি, অপহরণসহ পাঁচ মামলার আসামি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। খুলশী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, গিয়াসের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানার জোড়া খুন, বান্দরবানের লামা থানায় অপহরণ, খুলশী ও বায়েজীদ থানায় ডাকাতিসহ পাঁচ মামলা রয়েছে। তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|