আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে হত্যা মামলার আসামি নজরুল ইসলাম ওরফে নজুকে (২৮) গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের নজরুল ইসলাম তাঁর সৌদিপ্রবাসী বন্ধু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় আটক অপর দুই আসামি সম্প্রতি ১৬৪ ধারায় জবানবন্দিতে সাঈদ খুনের সঙ্গে নজরুলের জড়িত থাকার কথা উল্লেখ করেন। গত বছর ১ নভেম্বর সাহাপুরের চরগড়গড়ি নিজ বাড়িতে সাঈদ বিশ্বাস (৩০) খুন হন। এ ঘটনায় চারজনের নামে থানায় হত্যা মামলা করা হয়।