আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদ মিয়া (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পেকুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ হাফেজ খান বলেন, বন বিভাগের দায়ের করা তিনটি মামলায় মোহাম্মদ মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠনো হয়েছে। মোহাম্মদ মিয়ার বাড়ি টৈটং ইউনিয়নের রমিজপাড়া এলাকায়।