প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার তিতাস উপজেলার হাড়াইরকান্দি গ্রামের শাহ আলম হত্যা মামলার আসামি ইব্রাহিম মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মে রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের হাড়াইরকান্দি গ্রামের ব্যবসায়ী শাহ আলম খুন হলে ইব্রাহিমকে আসামি করে মামলা করা হয়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পিপিএম ইব্রাহিমকে গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করেছেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|