আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও তিনটি গুলিসহ সাত মামলার পলাতক আসামি জুয়েল হোসেন ওরফে ডাক্তার জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে শহরের ফতেমোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, ফতেমোহাম্মদপুর এলাকার জুয়েল একজন পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী। বাড়িতে সন্ত্রাসীদের নিয়ে বৈঠক করার খবর পেয়ে গতকাল ভোররাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্র ও গুলিসহ জুয়েলকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাতটি মামলা রয়েছে।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি