আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে ফুয়াদ আহমেদ (৩২) নামের চার বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুয়াদের বাড়ি জগন্নাথকাঠি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ফুয়াদকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে থানা-পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করে। ওই মামলায় পিরোজপুরের বিশেষ ট্রাইব্যুনাল-১ ফুয়াদকে চার বছরের সশ্রম কারদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ফুয়াদ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল শুক্রবার ফুয়াদকে আদালতে সোপর্দ করে পুলিশ। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|