আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার গোপরেখী এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ র্যা ব-১২ কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলম বলেন, গত বুধবার রাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির সময় হাতেনাতে একই থানার বেতিল চর গ্রামের মো. ফারুক শেখ (২৪) ও চানপুর গ্রামের মো. শুকুর আলীকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবার ৪০০ পিস বড়ি উদ্ধার করা হয়। এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় র্যা ব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা দুজনের মধ্যে ফারুক শেখের বিরুদ্ধে এনায়েতপুর থানায় হত্যা মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।