প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোস্তফা মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পুলিশ ১৬০ বোতল ফেনসিডিল ও ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্ল্যাহ বলেন, মোস্তফা মিয়ার বিরুদ্ধে মাদক মামলায় পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা আছে। এর আগে পুলিশ তাঁর বাড়ি থেকে ১ হাজার ৬৫০টি ফেনসিডিলের বোতল উদ্ধার করেছিল।