আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা শহরের উকিলপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই আসামির নাম সোলেমান মিয়া (৩২)। তাঁর বাড়ি মোহনগঞ্জ উপজেলার বড়বেতাম গ্রামে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমিজুল হক বলেন, আসামি সোলেমান মিয়াকে ধরমপাশা ও মোহনগঞ্জ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গ্রেপ্তার করেছে। গত ৭ জুলাই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।