আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া মাইজপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে খোকন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ সরকার জানান, ২০১০ সালের ১৪ জুলাই খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনগঞ্জ থানায় একটি মামলা হয়। এ মামলায় তিনি পলাতক ছিলেন। চলতি বছরের ৫ আগস্ট নেত্রকোনা বিচারিক হাকিম আদালত-৫ এর বিচারক তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। গতকাল শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি|