আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে জাফর ইমাম ওরফে স্বপন নামের এক যুবককে পিটিয়ে হত্যার চার মাস পর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ভোলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার সন্ধ্যায় ওই হত্যা মামলার এক নম্বর আসামি হাফেজ মনিরকে ভোলা সিআইডির উপপরিদর্শক জাফর ইকবাল জনতা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন। নিহত স্বপনের ভগ্নিপতি লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্যাহ সেলিম বলেন, ২৫ এপ্রিল তাঁর শ্যালক জাফর ইমামকে উপজেলার লতিফ মিয়ারহাটে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।