আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল পৌরসভার বাউফল কলেজ এলাকা থেকে গত বুধবার রাতে মিজানুর রহমান (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ওই এলাকার বাসিন্দা। বাউফল থানার ওসি আ জা ম মাসুদুজ্জামান বলেন, মিজানুরকে অর্থঋণ মামলায় চলতি বছরের ১৩ জানুয়ারি পটুয়াখালী জেলা যুগ্ম দ্বিতীয় জজ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তিনি এত দিন পলাতক ছিলেন। এলাকায় এসেছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি|