আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী থেকে হত্যা, নারী নির্যাতনসহ অন্তত ১২ মামলার আসামি ওমর ফারুককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, ফারুক এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে রোববার গভীর রাতে দেবাঙ্গাপাড়ায় কবরস্থানে পাশ থেকে দুটি এলজি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।