প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর রহমানকে (৪২) গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে শহরের বাবুরাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ১ নম্বর বাবুরাইল এলাকার জুলহাস মিয়ার ছেলে। সদর মডেল থানার এএসআই আশরাফুল ইসলাম জানান, ২০০৫ সালে একটি মাদক মামলায় জিল্লুর রহমানের দুই বছরের সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।