প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় আলোচিত বাবা-মেয়ে হত্যার ঘটনায় তালিকাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৬)। গতকাল বৃহস্পতিবার ভোরে র্যা বের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মাগুরা জেলা সদরে ভাইনার মোড় বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো নগরের লবণচরার বুড়ো মৌলভীর দরগাহ এলাকার সাইফুল ইসলাম ওরফে পিটিল ও আবু সাঈদ হোসেন। দুপুর ১২টায় নগরের লবণচরায় র্যা ব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যা বের অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক) খোন্দকার রফিকুল ইসলাম।