প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় পুলিশের ওপর গুলি ছোড়া মামলার আসামি স্বপনকে (৩৬) পাঁচটি গুলিভর্তি একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভপিস্তলসহ পুলিশ গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে থানার যমুনা ডিপোর জেটি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে গুলিভর্তি পিস্তলটি পাওয়া যায়। ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহম্মেদ বলেন, স্বপন ফতুল্লার ফাজিলপুরে পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়ে যান। তিনি ফতুল্লা থানার একাধিক মামলার আসামি।