প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতি মামলার আসামি সাইবুর রহমান ওরফে সাইব আলীকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার দিবাগত রাতে বড়লেখা উপজেলার বর্নি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে। সাইবের বিরুদ্ধে বড়লেখা থানায় খুন ও ডাকাতির মামলা আছে। থানার ওসি মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।